বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দেশের সবচেয়ে সফল রাজনীতিবিদ শেখ হাসিনা: ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘গত ৪৫ বছরে এ দেশের সবচেয়ে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।’তিনি বাঙালির সাহসের সোনালি দিগন্ত উন্মোচন এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তার সরকারি বাসভবনে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালি দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কাণ্ডারি শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে এ দেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা।’

উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বসভায় নতুন উচ্চতায়। যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা-মেঘনা-যমুনা-কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙালির হৃদয়ের মণিকোঠায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা বেঁচে আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা শাস্তি পেয়েছে। তার কারণেই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ হাসিনার কারণেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সম্ভাবনাময় ব্লু-ইকোনমির। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব। হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশে নৈরাজ্য চলছে’ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নানা প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি মোকাবিলা করে দেশ ভালোভাবে চলছে, তাই বিএনপির এত গাত্রদাহ।’

বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয়েছিল দেশের প্রতিটি জনপদ। সে সময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল বিএনপি, তা ৭১-কেও হার মানিয়েছিল।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মহানায়ক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পক্ষান্তরে জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চির সত্য।’ এ দেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।