মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৫
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুয়েতের আমির শেখ সাবাহ বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন বলেছেন, কুয়েতের সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

শেখ সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে ড.মোমেন এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এএইচ হায়াত।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও সে দেশের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় ড. মোমেন বলেন,কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

তিনি আরও বলেন,শেখ সাবাহ ছিলেন দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল।