শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তুরস্ক সফরে যাচ্ছেন ন্যাটো প্রধান

অনলাইন ডেস্ক  ন্যাটো সেক্রেটারি জেনারেল স্টোলেনবার্গ অফিসিয়াল সফরে তুরস্কে যাচ্ছেন। গ্রিসের সঙ্গে তুরস্কের ভূমধ্যসাগর নিয়ে উত্তেজনা প্রশমনে আগামী সোমবার তিনি দেশটিতে সফর করবেন। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, স্টোলেনবার্গ তার সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া দেশটির সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

এরপর ন্যাটো প্রধান যাবেন গ্রিসে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিটসোটাকিসের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই দিন তিনি দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।

প্রসঙ্গত, পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসসমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠানোর পর গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। ভূমধ্যসাগরের তুর্কি এবং তুর্কি সাইপ্রাস অংশে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

বিচ্ছিন্ন দ্বীপের মালিকানার ভিত্তিতে ওই এলাকাকে নিজেদের দাবি করে গ্রিস। অন্যদিকে মূল ভূখণ্ডকে ভিত্তি ধরে ওই এলাকায় নিজেদের মালিকানা দাবি করে আসছে তুরস্ক।

এ নিয়ে বিতর্কিত এলাকায় তুরস্ক ও গ্রিস পাল্টাপাল্টি নৌ-মহড়ার আয়োজন করে। দু’দেশের এই উত্তেজনার মধ্যে গ্রিসের সমর্থনে ওই এলাকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠায় ফ্রান্স।

টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে।