মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

৯ দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

ডেক্সরিপোর্ট  সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার চট্টগ্রামের শাহ আমানত সেতুসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় সমন্বয় সভা থেকে এই ধর্মঘট ডেকেছেন সংগঠনের নেতারা। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সভার আয়োজন করে।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। এতে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি তোলা হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

দেশের সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করার কথা জানিয়ে প্রয়োজনে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার হুমকি দেন ওসমান আলী।