শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কুয়েত যাচ্ছেন। আজ রোববার কুয়েতের উদ্দেশে মন্ত্রী ঢাকা ছেড়ে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ড. মোমেন কুয়েতের নতুন আমীর শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। পরে নতুন আমীরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন। আগামী ৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমীরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। তিনি সদ্যপ্রয়াত আমীরের সৎ ভাই।

এদিকে শেখ সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে যান পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন। সেখানে মন্ত্রী বলেন, কুয়েতের সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও সে দেশের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় ড. মোমেন বলেন, কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান। তিনি আরও বলেন, শেখ সাবাহ ছিলেন দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এএইচ হায়াত।