মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১১
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রবাসীদের দেড় হাজার টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স

ডেক্সরিপোর্ট  সৌদি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চলমান সংকট মেটাতে দেড় হাজার টোকেন দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। একই সঙ্গে ভিসার মেয়াদ অনুযায়ী এখন থেকে টিকিট রি-ইস্যু করার কথাও জানায় সংস্থাটি।

রবিবার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জি এম জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসীরা যে ফরম পূরণ করে জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে তাদের আগে টোকেন দেওয়া হবে। এ নিয়ম অনুযায়ী প্রথমে দেড় হাজার টোকেন দেয়া হবে।