মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুয়েতের নতুন আমিরের যুক্তরাষ্ট্র-ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কুয়েতের নতুন শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। খরব- ইয়েনি শাফাক।

রোববার পৃথকভাবে এই দুই দেশের কর্মকর্তারা সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে এই সাক্ষাৎ করেন।

এর আগে মঙ্গলবার কুয়েতের সাবেক আমির শেখ সাবাহ আল-আহমদ মৃত্যুবরণ করলে ক্ষমতা গ্রহণ করেন তার ভাই শেখ নাওয়াফ। প্রয়াত আমির প্রতিবেশী সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কে ভারসাম্য বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলেন। ১৯৯০-৯১ সালে এই মার্কিন জোটের নেতৃত্বে কুয়েত দখলমুক্ত হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার মন্তব্য করেছেন, প্রয়াত আমিরকে মহৎ মানুষ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করা হবে।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শেখ নাওয়াফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গেও একই দিন সাক্ষাৎ করেছেন। ইরানি মন্ত্রী প্রয়াত আমিরের প্রশংসা করেছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, রোববার কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশনায় জাভেদ জারিফ কুয়েত সিটি সফর করেছেন বলেও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়।

বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন ৮৩ বছরের নাওয়াফ আল-আহমেদ। শপথ গ্রহণের পর মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।