রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রাম্পের আশু রোগমুক্তি কামনায় শেখ হাসিনা

ডেক্সরিপোর্ট  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আশু রোগমুক্তি কামনা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি জানান, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে প্রেসিডেন্ট দম্পতির রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। চিঠিতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ হয়ে আবার তার কাজে ফিরতে পারবেন এবং তার দেশের নেতৃত্ব চালিয়ে নেবেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত আপনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি দুঃখ পেয়েছি। আমি আশা করি আপনি ও মেলানিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্বের মতো অফিসে ফিরবেন।

ট্রাম্পের উদ্দেশে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ আমি জানি, আপনি ও আপনার পরিবার এখন অপ্রত্যাশিত ও প্রতিকূল সময় পার করছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও সেদেশের মানুষের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও প্রার্থনা করছি।’