শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

এইচএসসি পরীক্ষা হচ্ছে না, ‘গড় পদ্ধতি’তে পরীক্ষার্থীদের মূল্যায়ন

ডেক্সরিপোর্ট  মহামারী করোনার সংক্রমণ এড়াতে সরাসরি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়ায়ুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, দুই পাবলিক পরীক্ষা জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় অনুসারে পরীক্ষার্থীদের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। এই পদ্ধতিতে চলতি বছরের ডিসেম্বর মাসেই ফলাফল প্রকাশের চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।