শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রাম্পের জন্য উপবাস করে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগমুক্তির জন্য উপবাস থেকে বুস্বা কৃষ্ণা রাজু (৩২) নামে এক যুবক মারা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের জানগাঁও জেলার কন্নে গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর শুনে গত মঙ্গলবার থেকে উপবাস শুরু করেন ট্রাম্পভক্ত রাজু। ট্রাম্পের করোনা নেগেটিভের খবর পেয়ে গত শনিবার উপবাস ভাঙেন।

এর পরের দিনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গ্রামবাসী জানিয়েছেন, রাজু ট্রাম্পের ছবিকে নিয়মিত পূজা করত।

শুধু তাই নয়, মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বুস্বা কৃষ্ণা রাজু ঘোষণা দিয়ে তার নাম পরিবর্তন করে ট্রাম্প কৃষ রাখেন।

২ লাখ টাকা ব্যয় করে ট্রাম্পের একটা মূর্তি বানিয়ে নিয়মিত পূজা করত রাজু ওরফে ট্রাম্প কৃষ। তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।