সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চেক সংক্রান্ত মামলার শুনানি শুধু যুগ্ম দায়রা জজ আদালতে

ডেক্সরিপোর্ট  চেক সংক্রান্ত মামলার শুনানি শুধু যুগ্ম দায়রা জজ আদালতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে সব অধস্তন আদালতকে নির্দেশনা দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশনা জারি করতে হবে।

এক রিটের শুনানি শেষে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, এ ধরনের মামলার শুনানি অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বা দায়রা জজ আদালতে হতো। এর জন্য কোনো আদালত নির্ধারিত ছিল না। এ কারণে রায়ের পর হাইকোর্টে আপিল করতে হতো।

এ বিষয়টি চ্যালেঞ্জ করে ২০১৮ সালে হাইকোর্টে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি করেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। এখন যুগ্ম দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করতে হবে।