বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনার সংক্রমণ

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসে মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশটিতে রবিবার ৮৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা দেশটিতে করোনা হানার পর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেরনামার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৪৯৮ জন। এতে মারা গেছে ১৮৭ জন।

মালয়েশিয়ার স্বাস্থ্য-মহাপরিচালক নূর হিশাম বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় সাবাহ রাজ্যে সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এরই প্রেক্ষিতে করোনা নিয়ন্ত্রণে গত মঙ্গলবার থেকে মালয়েশিয়ার বিভিন্ন অংশজুড়ে – যার মধ্যে সাবাহ, রাজধানী কুয়ালা লামপুরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিএনএন