বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যে কোন মূল্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।আমাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করা।যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে।কোন ব্যাক্তির নয় আমরা ভোটকেন্দ্রে আসা সাধারন মানুষের নিরাপত্তা দিতে এসেছি। যে কোন মূল্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার(১৯অক্টোবর) বিকালে কাউনিয়া থানাধীন ৩ নং চরবারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের(বাটনা-উলাল বাটনা) উপ-নির্বাচনে বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনের সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার,পুলিশ ও আনসার বাহিনির সদস্যদের উদ্দশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,জনগনের নিরাপত্তার পাশাপাশি নিজেদের অস্ত্রের দিকে খেয়াল রাখতে হবে।নির্বাচনী জিনিশপত্র পাহাড়া দিতে হবে।কারো সাথে খারাপ আচরন করা যাবেনা।বাহিরের কাউকে ভিতরে ঢুকতে দেয়া যাবেনা।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

এ সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন কাউনিয়া থানার সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা,প্রিজাইডিং অফিসার মোঃ দেলোয়ার হোসাইন।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য,আগামীকাল (২০ অক্টোবর) মঙ্গলবার কাউনিয়া থানাধীন ৩ নং চরবারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের(বাটনা-উলাল বাটনা) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭৫০ জন।