বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও নাসির বিড়ি সহ মদের চালান জব্দ

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ,কয়লা সহ নাসির বিড়ির চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির টহল দল সোমবার (১৯ অক্টোবর) সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাঝেরটিলা নামক এলাকা থেকে,৪৮ বোতল ভারতীয় মদ ও ৭,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করেছে,যার মূল্য ৮৩,হাজার ৯,শত টাকা।

অপরদিকে একই দিনে,লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে,৪,হাজার ২,শত ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করা হয় যার মূল্য ৫৫, হাজার ২,শত ৫০ টাকা।

সুনামগঞ্জ-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মোঃ মেসবাহ উদ্দীন রাসেল জানান,আটককৃত নাসির বিড়ি,কয়লা ও মদের চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।