শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ওবামা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বুধবার ফিলাডেলফিয়ায় প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর এটি হবে তার প্রথম প্রচারণায় অংশ নেয়া।

বাইডেনের প্রচারণা কেন্দ্র থেকে বলা হয়েছে, ওবামা (৫৯) একটি ‘ড্রাইভ ইন কার র‌্যালি’ বা গাড়ির র‌্যালিতে অংশ নেবেন এবং পেনসিলভিয়ানদের আগাম ভোট দেয়ার পরিকল্পনা করতে উৎসাহিত করবেন।

এদিকে ডেমোক্রেটরা করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন লম্বা লাইনে না দাঁড়িয়ে আগাম ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিট অব ফ্লোরিডার ইউএস ইলেকশান প্রজেক্ট বলছে, ইতোমধ্যে দেশটির সাড়ে তিন কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছে।

এদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৪) দেশজুড়ে বড় বড় সমাবেশ করলেও বাইডেন(৭৭) করোনা সংকটের কারণে ছোট সমাবেশের আয়োজন করেছেন।

এই ড্রাইভ ইন কার র‌্যালি বা গাড়ি সমাবেশে সমর্থকরা গাড়িতেই অবস্থান করবেন যা বাইডেনের নির্বাচনী প্রচারণার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।

পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার জনসংখ্যা ১৬ লাখ। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড।

ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে এখানে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।