রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নতুন ১৩ গ্রাম দখলমুক্ত করল আজারবাইজানের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  আর্মেনিয়ার দখল থেকে নতুন করে আরও ১৩ গ্রাম দখলমুক্ত করছে আজারবাইজানের সেনাবাহিনী।

শুক্রবার এক ঘোষণায় দক্ষিণ ককেসাস অঞ্চলের আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান।

ইলহাম আলিয়েভ এক টুইটে বলেন, খোজাভেন্ডের দোলানার ও বুনায়াদলি, জাবরাইলের দাগ তুমাস, নুসুস, জেলেফলি, মিনাবাশিলি এবং ভেয়েসেলি গ্রাম। এছাড়া জাঙ্গালিনের ভেনেদলি ও মির্জাহাসানলি গ্রাম দখলমুক্ত করা হয়েছে।

তিনি টুইটে আজারবাইজানি সেনাবাহিনীর দীর্ঘজীবন কামনা করেন। পাশাপাশি কারাবাখ আজারবাইজানের বলেও উল্লেখ করেন। আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানি আরও অঞ্চল মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন।

পরে আরেক টুইটে আলিয়েভ জানিয়েছেন, গুবাদলির জিলানলি, কুর্দ মারিজলি, মুগানলি এবং আলাগুরশাগ গ্রাম আজারবাইজানের সেনাবাহিনী দখলমুক্ত করেছে।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো ১৭ অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।