রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে নিজেদের তৈরি এসব ভেন্টিলেটর পাঠায় দেশটি।যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার ইউএসএআইডি-এর টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, ১০০টি ভেন্টিলেটর বাংলাদেশে এসে পৌঁছেছে। এগুলো একেবারে নতুন, মানসম্পন্ন মেশিনগুরো অগণিত জীবন বাঁচাতে পারে কারণ আমরা সবাই একসঙ্গে কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠতে চেষ্টা করছি।

এর আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।