রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

ডেক্সরিপোর্ট  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক ওয়েস্টে আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মো. হোসেন সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় যায়।

এসময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং ৪০ এর কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান জাবের (১৪)।

ঘটনার পর পর জাবেরের সঙ্গে থাকা তার ভাই মো. হোসেন ঘটনার বিষয়ে তার মা-বাবাকে জানায়। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা যাতে ফেরত যেতে না পারে; সে জন্য সীমান্ত ঘেঁষে কয়েক কিলোমিটার জুড়ে স্থলমাইন পুঁতে রাখে মিয়ানমার।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা কিশোরের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।