বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৫
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

হাজী সেলিমের ছেলের আরও একটি টর্চার সেলের সন্ধান

ডেক্সরিপোর্ট  রাজধানীর চকবাজার এলাকায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। ওই চর্টার সেলে দূরবীন, হকিস্টিক, লাঠি, মানুষের হাড়, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম পাওয়া গেছে।

চকবাজারের ম‌দিনা আশিক টাওয়া‌রের ১৬ তলায় অভিযান চালায় র‌্যাব। সন্ধ্যার পর শুরু হওয়া অভিযান রাত ৮টা ৩৪ মিনিটে শেষ হয়।

অভিযানে ওই সময় এক‌টি বড় রু‌মে আরও এক‌টি টর্চার সে‌লের সন্ধান পাওয়া গে‌ছে। ওই সময় সেল থে‌কে ওয়্যারলে‌সের ক‌ন্ট্রোল ট্রা‌ন্স‌জেস্টার, বাইনাকুলার, হিট দেওয়ার ট্রান্স‌মিটার, ছুড়ি, এক‌টি হকিস্টিক, বাঁধার র‌শি, চোখ বাঁধার গামছা, ইয়াবা খাওয়ার ফ‌য়েল, ওয়া‌কিট‌কি, স্ক্রু ড্রাইভারের এক‌টি বক্স ,স্যাভলন ও ভি‌ডিও রেকর্ডার উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের একটি টর্চার সেলের খোঁজ পায় র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মূলত এই ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে আমরা এই ভবনের পাশেই আমরা ইরফান মোহাম্মদ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। টর্চার সেলে আমরা বিভিন্ন হ্যান্ডকাপসহ বিভিন্ন কিছু পেয়েছি।’

অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ঢাকা-৭ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফানকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।