বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

দুবাই থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ডেক্সরিপোর্ট  রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।

রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।

সর্বশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান আবদুল হামিদ।