রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে বাজার নিয়ন্ত্রণের পরামর্শ

ডেক্সরিপোর্ট  ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ ও সুলতানা নাদিরা।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আগেভাগে চাহিদা নির্ধারণ করতে হবে। সে অনুযায়ী পণ্য মজুত রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে কোনো পণ্যে চাহিদা কত তা অন্তত পাঁচ-ছয় মাস আগে নির্ধারণ করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর আমদানির উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হলে তা মোকাবিলায় অর্থ, বাণিজ্য, কৃষি ও খাদ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিত করা এবং পদক্ষেপ নেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের সঙ্গে জোর জবরদস্তি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। আলু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।