শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০০
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি নিয়ে চীনের কঠোর হুশিয়ারি

অনলাইন ডেস্ক  মার্কিন প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের প্রাক্কালেই যুক্তরাষ্ট্রকে কঠিন হুশিয়ারি দিয়েছে চীন। বলেছে, ভারত-চীন সীমান্ত সমস্যায় ‘তৃতীয় পক্ষ’-এর কোনো জায়গা নেই।

‘তৃতীয় পক্ষ’ বলে যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বুধবার এক বিবৃতিতে এই মন্তব্য করে নয়াদিল্লিস্থ চীনা দূতাবাস।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় উপমহাদেশে আমেরিকা নিজেদের আধিপত্য বাড়াতে চাচ্ছে। সীমান্ত সমস্যা ভারত ও চীনের দ্বিপক্ষীয় সমস্যা।

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে সেনা সরাতে এবং স্থিতাবস্থা ফেরাতে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চলছে।

নিজেদের মধ্যে ওই সমস্যা সঠিকভাবে মেটানোর ক্ষমতা রয়েছে নয়াদিল্লি ও বেইজিংয়ের। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও জায়গা নেই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড়ের মধ্যে সোমবার ভারতে পৌঁছান দুই মার্কিন মন্ত্রী পম্পেও ও এসপার।

মঙ্গলবার সকালে তারা বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা এনএসএ অজিত ডোভালের সঙ্গে। দুপুরে বৈঠক হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।

রাজধানী নয়াদিল্লিতে এই ২+২ বৈঠকেই একাধিক সামরিক বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকের বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘গত দুই দশকে আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অবিচলভাবে বস্তুগত, বাস্তবসম্মত এবং তাৎপর্যপূর্ণ অবস্থানের দিকে অগ্রসর হয়েছে।’

নতুন চুক্তির ফলে দুই দেশ এখন ‘জাতীয় নিরাপত্তার বিষয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে’ বলেও জানান জয়শঙ্কর। ওই চুক্তিকে নাম ‘দ্য বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট’ (বিইসিএ)।