বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৩
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আমার সন্তানদের বলো আমি তাদের ভালোবাসি: ফ্রান্সের গির্জায় নিহত নারী

অনলাইন ডেস্ক  ফ্রান্সের নিস শহরের নটরডেম গির্জায় হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহতদের মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধা, ৫৫ বছরের এক গির্জা কর্মচারি এবং ৪৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান নারী আছেন। ওই নারী পার্শ্ববর্তী এক রেস্টুরেন্ট থেকে গির্জায় গিয়েছিলেন।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম বলছে, ওই ব্রাজিলিয়ান নারীকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়। পরে তার মৃত্যু হয়। মৃত্যু আগে তিনি বলছিলেন, আমার সন্তানদের বলো আমি তাদের অনেক ভালোবাসি।

এনডিটিভি বলছে, হামলার পর পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছে অভিযুক্ত ২১ বছর বয়সী সেই যুবক। শেষ খবর পাওয়া পর্যন্ত সে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ফ্রান্স পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারী কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে এসেছে। তার কাছ থেকে ইতালির রেড ক্রসের কাগজ উদ্ধার করা হয়েছে। গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে ওই কাগজটি তাকে দেয়া হয়েছিল বলে জানা গেছে।

গির্জায় হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এটি একটি “ইসলামপন্থী সন্ত্রাসী হামলা।

ম্যাক্রোঁ আরো বলেন, ফ্রান্সে গির্জা এবং স্কুলের মতো জনসমাগম স্থানগুলোতে সুরক্ষার জন্য সৈন্য সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে সাত হাজার করা হবে।