মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় দেশে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৪

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন।

১১১টি ল্যাবে ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬০৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনে। শুক্রবার পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এই সংখ্যাসহ এ পর্যন্ত এর মধ্যে দেশে করোনামুক্তি মিলেছে ৩ লাখ ২২ হাজার ৭০৩ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।