শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলোর ফলের অপেক্ষায় বিশ্ব

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কিছু রাজ্য থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে ইলেক্ট্রোরাল কলেজের ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন কিছুটা এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সুইং স্টেটের ভোট নিয়েই চিন্তায় রয়েছেন দুই প্রার্থী।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে। তাতে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেক্টোরল কলেজ ফলের অপেক্ষা সেগুলো হল, আলাস্কা (৩), নেভাদা (৬), উইসকনসিন (১০), মিশিগান (১৬), পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলিয়া (১৫) ও জর্জিয়া (১৬)। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হবে।

এদিকে, ৫৫ ইলেক্ট্রোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জিতেছেন বাইডেন। আর ২৯ ইলেক্ট্রোরাল ভোটে ফ্লোরিডায় জিতেছেন ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসিতেও জয় পেয়েছেন বাইডেন।