রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় দেশে আরও ২১ প্রাণহানি, শনাক্ত ১৫১৭

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬ হাজার চারজনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সাড়ে সাত মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।

এছাড়া বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ লাখ ১৪ হাজারে দাঁড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশ ২২তম স্থানে আছে, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৯১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০.৯০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭.৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৫ শতাংশ- তথ্য স্বাস্থ্য অধিদফতরের।