শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

দায়িত্বের প্রথম দিনই প্যারিস চুক্তিতে ফিরবেন বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, হোয়াইট হাউসে তার প্রথম দিনের কাজ হবে ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে ফিরে যাওয়া।

এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কার্যকর করার পদক্ষেপ গ্রহণের কয়েক ঘণ্টা পর তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে শক্ত অবস্থানে চলে আসার পর টুইটারে দেয়া এক বার্তায় বাইডেন বলেন, আজ ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ৭৭ দিবসের মধ্যেই বাইডেন প্রশাসন এ চুক্তিতে ফিরে যাবে।