রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ক্ষতি পুষিয়ে নিতে সাড়ে ১৬ কোটি টাকা পেল ক্রিকেট আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক  করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কোনো টুর্নামেন্ট খেলতে না পারায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

আর সে ক্ষতি পুষিয়ে নিতে ক্রিকেট আয়ারল্যান্ডকে দেড় মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৬ কোটি টাকা) অর্থ সহায়তা দিয়েছে দেশটির সরকার।

এই সহায়তাকে করোনা রেসকিউ ফান্ড থেকে দেয়া পুরস্কার বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ইএসপিএস ক্রিকইনফোকে জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের জন্য এই আর্থিক সহায়তা অনেক বেশি জরুরি ছিল। এটি শুধু জাতীয় দল নয়, বরং তৃণমূল পর্যায়ের ক্রিকেটেও অনেক সাহায্য করবে। করোনা পরিস্থিতি সামাল দেয়াটা এখন খানিক সহজ হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারীতে কোনো দেশেই দীর্ঘদিন মাঠে বল গড়ায়নি। সব দেশের ক্রিকেটাররা ঘরে বসে-শুয়েই সময় কাটিয়েছেন। একই কারণে আয়ারল্যান্ড ক্রিকেটের পুরো গ্রীষ্ম মৌসুমের ঘরোয়া সূচি বাতিল হয়ে গেছে। যদিও তারা এরই মধ্যে ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে খেলেছেন। তবে আইরিশদের নারী দল এখনও মাঠে ফিরতে পারেনি।

তাই ঘরের মাঠে খেলা না হওয়া এবং ব্রডকাস্টিং পার্টনারদের চুক্তি রাখতে না পারায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেটের।