শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সরকার গঠনে ‘ট্রানজিশনাল ওয়েবসাইট’ চালু করলেন বাইডেন

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দোরগোড়ায় রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সরকার গঠনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।