শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

অভিবাসী পাঠিয়ে ফিলিপাইনে নীরব আক্রমণ চালাচ্ছে চীন

অনলাইন ডেস্ক  ৪০ লাখ অভিবাসীকে পাঠানোর মাধ্যমে ফিলিপাইনে নীরব আক্রমণ চালিয়েছে চীন। বুধবার এমন মন্তব্য করে ফিলিপাইনের সরকারকে সতর্ক করে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় একজন সিনেটর।

ফিলিপাইনের বিরোধী দলীয় সিনেটর সেন ফ্রান্সিস পাঙ্গিলিনান বলেন, চীনের অভিবাসীদের সহজে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে চীন নীরব আক্রমণ চালাচ্ছে।

পাঙ্গিলিনান আরো বলেন , এটা দুশ্চিন্তা বিষয়। বিশেষ করে পশ্চিম ফিলিপাইন সমুদ্র নিয়ে চীনের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে ।

এছাড়াও পাঙ্গিলিনান দাবি করেন যে ফিলিপাইনে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেও নীরব আক্রমণ করছে চীন । এর ফলে ফিলিপাইনের নিয়ে তিনি ঋণের বোঝা বাড়ছে পাশাপাশি ভূ-রাজনৈতিক এবং সার্বভৌমত্বের ঝুঁকি বাড়ছে।