শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনার সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি নির্দেশনা

ডেক্সরিপোর্ট  শীতে করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশিকায় মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ে সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, শীতে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সব দফতরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

গত সপ্তাহেই মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেয়ার নির্দেশ দিয়েছিল সরকার।