শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ট্রাম্পের ছেলের শেয়ার করা ব্যালট পোড়ানোর ভিডিও ‘ভুয়া’

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা মানুষের মনে সন্দেহ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের ছেলে এরিক একটি ভিডিও শেয়ার করেন, যা মূলত একটি স্যাম্পল, বা ব্যালট পেপারের নমুনা ছিলো।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক একটি ভিডিও শেয়ার করেন। যাতে দেখা যায়, ৮০টি ব্যালট একটি ব্যাগের মধ্যে পড়ে আছে। আর তাতে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে ভার্জিনিয়া বিচ শহরের কর্মকর্তারা এ নিয়ে ভোটের দিনেই এক বিবৃতি প্রকাশ করেছেন। তাতে তারা জানিয়েছেন, ব্যালট পেপারগুলোতে কোন সরকারি ছাপ ছিল না এবং সেগুলো ছিল স্যাম্পল, বা ব্যালট পেপারের নমুনা।

ভার্জিনিয়া বিচ শহরের মেয়র নিজে একজন রিপাবলিকান। এরপরও এরিক ট্রাম্প ভিডিওটি টুইটারে শেয়ার করেন যেটিতে এক লাখ বার লাইক দেওয়া হয়। শেয়ার করা হয় এবং নানা ধরনের কমেন্ট করা হয়।

তার এই পোস্টটি যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে টুইটার সেটি বন্ধ করে দিয়েছে। তবে ইউটিউবে শেয়ার করা এই ভিডিওর ব্যাপারে এখনও কোন পদক্ষেপ নেয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করেতে দেশজুড়ে মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ রয়েছে। প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটে জয়ের প্রয়োজন হয়। সিএনএন বলছে, এখন পর্যন্ত বাইডেন জয় পেয়েছেন ২৫৩টি। আর ট্রাম্প জয় পেয়েছেন ২১৪টিতে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ছোট অঙ্গরাজ্য নেভাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ বাইডেন নেভাদা ও অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন। এ দুই অঙ্গরাজ্যে জিতলে ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত হবে বাইডেনের। কিন্তু নেভাদার ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।