বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক  জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।

ইউএনএইচসিআর লিবিয়া এক টুইটার বার্তায় জানায়, লিবীয় কোস্টগার্ড প্রায় ৩০০ ব্যক্তিকে ত্রিপোলিতে ফিরিয়ে এনেছে।

এতে বলা হয়, ইউএনএইচসিআর ও আইসিআর (আন্তর্জাতিক উদ্ধার কমিটি) অবরোহ পয়েন্টে রয়েছে এবং তারা প্রাণে বেঁচে যাওয়া সবাইকে চিকিৎসা সহযোগিতা, বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও মানবিক সামগ্রী প্রদান করে।

উদ্ধার করা সব অভিবাসীকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানানো হয়।

২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকেই দেশটির নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ায় এবং চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে যাওয়ার প্রচেষ্টা চালানো অভিবাসীদের প্রস্থানের সুবিধাজনক পয়েন্টে পরিণত হয়েছে লিবিয়া।