রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাইডেনের বাড়ি ও আশপাশের এলাকা দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক  মার্কিন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ ফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন।

বাইডেনের জয়ের পাল্লা ভারী হওয়ায় মার্কিন প্রশাসনও ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকা ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করেছে। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

গত বুধবার থেকে চালু করা এই ‘নো ফ্লাই জোন’ নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে ‘নো ফ্লাই জোন’ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

জো বাইডেন বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে এই চেইজ সেন্টার থেকেই বিজয় ভাষণ দেবেন বলে ধারনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।