মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  পাওনা টাকার জন্য মারধর করায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ফেসবুক লাইভে এসে বিষ পানে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুরে শহরের খৈয়াসার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খৈয়াসার এলাকার জীবন মিয়া নামে এক পাইপ ফিটিংস মিস্ত্রির সঙ্গে কাজ করতেন পারভেজ। জীবনের কাছ থেকে সুদে টাকা ধার নেন তিনি। কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। এ নিয়ে বৃহস্পতিবার রাতে জীবন সহযোগীদের নিয়ে পারভেজকে মারধর করেন। এরপর শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন পারভেজ। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন জীবন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম জানান, জীবনকে ধরার চেষ্টা চলছে। তাকে পেলে পুরো ঘটনা জানা যাবে।