বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ডেমোক্র্যাটের টিকিটে কমবয়সী সমকামী প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইন পরিষদ নির্বাচনে একজন কমবয়সী সমকামী প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এবারের নির্বাচনে তিনিই তরুণতম প্রার্থী।

বিবিসি জানিয়েছে, আঠারো বছর বয়সী টোনি লাব্রানশ ঐ রাজ্যের অ্যামহার্ষ্ট আসনের আইন পরিষদ সদস্য হিসেবে কাজ করবেন।

“গত রাতে আমরা ইতিহাস রচনা করেছি, অ্যামহার্ষ্টে এই প্রথম কোন সমকামী প্রার্থী ভোটে জয়লাভ করল”, ডেমোক্র্যাট দলের সদস্য লাব্রানশ এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, একে সম্ভব করার জন্য এবং আমার প্রতি সমর্থন জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।

স্থানীয় অ্যালটন টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি জানান, ১০ বছর বয়সে ক্যান্সার ধরা পড়া এবং চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ার পর তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন।

‘ক্যান্সার রোগী থেকে এখন আমি আইন পরিষদে আমার রাজ্যকে প্রতিনিধিত্ব করছি – এই হল আমার গল্প।’

তিনি বলেন, এটি ১০ বছর বয়স থেকে শুরু, আমার পরীক্ষার পর তৃতীয় পর্যায় ক্লোন ক্যানসার ধরা পড়ে। আমি খুবই কম বয়সে ক্লোন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করি। এটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই ব্যয়বহুল, যা আমাকে আঘাত করে