রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাইডেনকে ট্রাম্পের হুশিয়ারি

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের ফল ঘোষণার আগেই জো বাইডেন যাতে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা না করেন।

শুক্রবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, জো বাইডেনের ‘অন্যায়ভাবে’ প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত হবে না। আমিও দাবি করতে পারি। আইনি কার্যক্রম এখনই শুরু।

এর আগে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে ট্রাম্প নিজেকে জয়ের দাবি করেছিলেন। তিনি বেশ কয়েকটি রাজ্যের ফলাফলকে চ্যালেঞ্জ করার জন্য আইনি প্রচেষ্টা চালানোর আশা করছেন।

ভোটের পর থেকেই ট্রাম্প দাবি করছেন, নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে।

তবে এরই মধ্যে জর্জিয়া, পেনসিলভেনিয়া ও মিশিগান রাজ্যে রিপাবলিকানদের ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করেছে আদালত।

পাঁচটি রাজ্যের ভোটের ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভেনিয়ায়, ২০টি।

এছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলাইনায় ১৫, অ্যারিজোনায় ১১ ও নেভাডায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।

এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে।

শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। সূত্র: দ্য হিল