বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

প্রথম দিন থেকে করোনা নিয়ন্ত্রণে কাজ করবেন বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জো বাইডেন বলেছেন, দায়িত্বগ্রহণের পর করোনা মহামারী নিয়ন্ত্রণে আমি কোনো সময় অপচয় করবো না।

ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে শুক্রবার এক ভাষণে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি।

বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।

তিক্তভাবে বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।