রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১০৩ দিন পর অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক  ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস শেষ পর্যন্ত অনশন ভেঙেছেন।

তাকে মুক্তি দেয়া হবে বলে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর ১০৩ দিন পর তিনি অনশন ভাঙেন। খবর আনাদোলু ও আরব নিউজের।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি শুক্রবার জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর মাহের আল-আখরাস ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া, তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটকাদেশ রয়েছে তা নবায়ন করা হবে না।

চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এ বন্দি বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন।

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ জুলাই ইসরাইল কর্তৃপক্ষ চার মাসের প্রশাসনিক আটকাদেশে কারারুদ্ধ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল।

বিনা বিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন।

অনশনের মধ্যে তারা অবস্থার মারাত্মক অবনতি হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করে।