রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে ফের ট্রাম্পের টুইট

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে সামাজিকমাধ্যমে ফের টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইটবার্তায় তিনি বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে, সেই ব্যবধান অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। ৪৫ রাজ্যে গণনা শেষে ইলেকটোরাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান. ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প।

এরপর বাকি পাঁচ রাজ্যের ইলেকটোরাল ভোট নিয়ে চলছিল না জল্পনা-কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় ভোট গণনায় এগিয়ে ছিলেন ট্রাম্প। আর নেভাদায় এগিয়ে ছিলেন বাইডেন।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের ভোটের ব্যবধান কমতে থাকে। এ রিপোর্ট লেখার সময় বেলা আড়াইটা পর্যন্ত জো বাইডেন জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ায় তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন।

পেনসিলভেনিয়ায় কয়েক হাজার ভোটের এগিয়ে থাকা জো বাইডেন যদি তার এই অবস্থান ধরে রাখতে পারেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের স্বপ্ন এখানেই ধসে পড়বে বলে মনে করা হচ্ছে।

পেনসিলভেনিয়ায় জয়লাভ ছাড়া কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন না।

রাজ্যটির ভোট গণনার হিসেবে এই নাটকীয় পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।