বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান

অনলাইন ডেস্ক  মার্কিন মুদ্রার বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মান অবনতির রেকর্ড হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুরাত উইজালকে বরখাস্ত করেছেন এরদোগান। তার বদলে দেশটির সাবেক অর্থমন্ত্রী নেচি আগবালকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদে অধিষ্ঠিত করলেন। গত এক বছর আগের তুলনায় দেশটির মুদ্রার মান ৩০ ভাগ কমে যায়।

আলজাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। পরে এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

ইস্তাম্বুল ইউনিভার্সিটি লেখাপড়া করা আগবাল ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এরদোগান সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বেবার্ট এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ৫২ বছর বয়সী আগবাল।