মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ

অনলাইন ডেস্ক  কিং খান শাহরুখের কাছে ক্ষমা চাইলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর সঞ্চালনাকালে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ বচ্চন।

তবে বিষয়টি মোটেই গম্ভীর কিছু নয়। অপর্ণা ভয়াস নামে অনুষ্ঠানের প্রতিযোগীর মন রক্ষার্থে মজার ছলে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ।

ছোটবেলা থেকেই অপর্না ভয়াস শাহরুখের পাড়ভক্ত। তাই শাহরুখকে কেউ বকলে ভালো লাগে না তার।

অনুষ্ঠানে অপর্না অমিতাভকে জানান, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহাব্বাতে’ আর পরের বছরের ছবি ‘কাভি খুশি কাভি গম’ এ শাহরুখকে আচ্ছা করে বকেছেন অমিতাভ বচ্চন। প্রথমটিতে শিক্ষক হিসেবে আর পরের ছবিতে ‘বাবা’ হিসেবে শাহরুখকে শাসন করেছিলেন অমিতাভ।
এসব মোটেও ভালো লাগেনি শাহরুখের অন্ধভক্ত অপর্ণা ভয়াসের।

প্রতিযোগীর মুখে এ কথা শোনার পর পরই মজার ছলে শাহরুখ খানের কাছে ক্ষমা চান। এ সময় প্রতিযোগীও মজা করে বলেন, এবার তিনি শান্তিতে ঘুমাতে পারবেন।

তথ্যসূত্র: জি নিউজ