সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

সমবায়ের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় ভিত্তিক কার্যক্রমে অধিক গুরুত্ব প্রদান করতে হবে।

শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

তিনি বলেন, কৃষিভিত্তিক সমবায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে করে চলেছে। কৃষির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমবায় কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।