সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৪৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ। বিট্রিশ,পাকিস্তান আমল থেকে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা নিরসন করতে আমাদের আরো আন্তরিক ভাবে কাজ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং আমাদের নিরাপদ বরিশাল গ্রুপে অথবা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের অফিসারের যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারেন। পুলিশ জনগণ পরষ্পর বন্ধু, বর্তমান পুলিশ নারী বান্ধব,শিশু বান্ধব , জনবান্ধব পুলিশ। দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। ওপেন হাউজ ডে একটি জনকল্যাণমূলক প্লাটফর্ম।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ওপেন হাউস ডে’র মাধ্যমে আমাদের ও উপকার হয়। আমরা কিভাবে কাজ করলে আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সরাসরি জানা যায়। এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই বেশি বেশি তথ্য জেনে দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দেয়া সম্ভব।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃছগির হোসেন, কাউনিয়া থানার সকল পুলিশ সহ কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ।