সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৯
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

এখন তারা নিজেরাই স্বাবলম্বী ’কারও মুখাপেক্ষী নয়,

কর্মস্থলে পৌঁছতে, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছিয়ে দিতে কিংবা প্রয়োজনীয় কাজে কোথাও যেতে আমাদের আর স্বামী অথবা অন্য কারও সাহায্য নিতে হয় না। বাহনের জন্য অপেক্ষা করতে কোথাও আর নিগৃহীত হতে হয় না, পথেঘাটে আর কাঁদতে হয় না। যে কোনো গন্তব্যস্থলে পৌঁছতে কারও মুখাপেক্ষী না হয়ে আমরা এখন নিজেরাই স্বাবলম্বী তারা।

আন্তর্জাতিক নারী দিবসে শুক্রবার দিনাজপুর শহরে মোটরসাইকেল র‌্যালি বের করে এমন কথা জানালেন দিনাজপুর ওমেন বাইকস অ্যাসোসিয়েশনের নেতারা।

তারা দিনাজপুর শহরে মোটরসাইকেল চালিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসটি পালন করে।

দিনাজপুর ওমেন বাইকস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ডা. সেতারা বেগম জানালেন, একসময় মানুষের ধারণা ছিল মোটরসাইকেল বাহনটি শুধুমাত্রই পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। কিন্তু আমরা সেই ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে নারীরাও যে মোটরসাইকেল চালিয়ে তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারে কিংবা গন্তব্যস্থলে পৌঁছতে পারে, তা প্রমাণ করেছি।

তিনি বলেন, কোথাও যাওয়ার জন্য কারও মুখাপেক্ষী হয়ে না থেকে নিজেরাই নিজেদের বাহন চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছি।

তিনি আরও জানান, আগে কোথায় যেতে হলে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, স্বামী কিংবা অন্য কারও সহযোগিতা নিতে হতো। এছাড়াও রিকশা অথবা অন্য কোন বাহনের আশায় দাঁড়িয়ে থেকে বৈরীভাবাপন্ন মানুষদের দ্বারা কোথাও কোথাও নিগৃহীত হতে হতো। কিন্তু এখন আর সেই অবস্থা নেই।

দিনাজপুর ওমেন বাইকস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাবেয়া খাতুন রানু ও জয়েন্ট সেক্রেটারি বাবলী আক্তার পিংকী জানান, আমরা পুরনো ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে সক্ষম সব নারীই যাতে মোটরসাইকেল চালাতে পারে-সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে আমরা দিনাজপুর ওমেন বাইকস অ্যাসোসিয়েশন গঠন করেছি। পিছিয়ে পড়া অবহেলিত নারীরা যেন পুরুষের পাশাপাশি নিজেদেরকে নির্ভীক ও সাহসিকতায় কোনো অংশে পিছিয়ে নেই। আর এই নারী দিবসে এটা সবাইকে জানান দেয়ার জন্য এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই মোটরসাইকেল র‌্যালির আয়োজন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোটরসাইকেল র‌্যালিটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সবার দৃষ্টি কাড়ে এই র‌্যালিটি।