শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন সুনামগঞ্জ থেকে আটক

ডেক্সরিপোর্ট  অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন। এ নিয়ে সোমবার রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

গত শনিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এই যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।