শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক  সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের উত্তর সীমান্তে বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর দেশটির সেনাবাহিনী এই হামলাকে প্রতিশোধমূলক হামলা বলে উল্লেখ করেছে।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েল বাহিনী জানায়, রাতজুড়ে ইরানের কুদস বাহিনী এবং সিরিয়ার বাহিনীর সামরিক স্থাপনা লক্ষ করে বিমান হামলা চালায় তারা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওইসব স্থাপনার মধ্যে ছিল সামরিক বাহিনীর প্রধান কার্যালয়, সংরক্ষণাগার, ঘাঁটি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আল জাজিরা, এএফপি