রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি বিশ্বশান্তির জন্য হুমকি: ইরান

অনলাইন ডেস্ক  ইরান বলেছে, নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করতে বিশ্ববাসীর উচিত ইসরাইলকে চাপ দেয়া।

ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি শুক্রবার এ দাবি জানান। খবর ইরান প্রেসের।

আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিনি ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন।

কাজেম গরিবাবাদি বলেন, ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি।

ইরানের প্রতিনিধি বলেন, ইহুদিবাদী ইসরাইল সমস্ত আন্তর্জাতিক নিয়ম-কানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে; যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরাইলের ওপরে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে উল্লেখ করেন ইরানের প্রতিনিধি কাজেম।