মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রাখতে

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ মহামারীর ধাক্কা বিশ্ব অর্থনীতিতে লাগলেও সরকার চেষ্টা করেছে অর্থনীতির চাকা সচল রাখতে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব করোনা মহামারীর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। সেই করোনাভাইরাসের সময়ও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় সেতু ও পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেভাবে করার আয়োজন ছিল, সেভাবে আমরা করতে পারিনি। কারণ এরই মাঝে করোনাভাইরাসের অক্রমণ… শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে। এ ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের যে উন্নয়ন কাজগুলো চলছে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটার পর একটা সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারে আসার পর সারা দেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, যার ফলে অর্থনীতির চাকা ব্যাপক সচল।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকারে আছে বলেই দেশের মানুষের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

‘আজকে দারিদ্র্যসীমা আমরা কমিয়ে আনতে পেরেছি। মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি, কর্মসংস্থান বেড়েছে। একেবারে গ্রাম পর্যন্ত যে মানুষের জীবন মান উন্নত করা যায়, সেটিও আমরা প্রমাণ করেছি।’

অনুষ্ঠানে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর ৬০০.৭০ মিটার দীর্ঘ এলাংখালী সেতু, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ৫৭৬.২১৪ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতু এবং যশোর জেলার অভয়নগর উপজেলায় যশোর-খুলনা সড়কে ভৈরব নদীর ওপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।