মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চান যোগি আদিত্যনাথ

অনলাইন ডেস্ক  ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগি আদিত্যনাথ এবার ঐতিহাসিক হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চান।

গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার হায়দরাবাদে এক রোড পথসভায় যোগি আদিত্যনাথ বলেছেন, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন? খবর টাইমস অব ইন্ডিয়ার।

যোগি বলেন, কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছেন, হায়দরাবাদ শহরের নাম ভাগ্যনগর রাখা যেতে পারে কিনা? আমি তাদের বলেছি– কেন হবে না? উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ফৈজাবাদের নাম রেখেছি অযোধ্যা এবং এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?

তিনি আরও বলেন, অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির তৈরির জন্য প্রচুরসংখ্যক কর সেবক তেলেঙ্গানা এবং হায়দরাবাদ থেকে গিয়েছিলেন। আপনাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছিলেন; কিন্তু কিছু লোক ছিল যারা আপনাদের আস্থাকে অপমান করেছিল।

তারা যে কোনো পরিস্থিতিতে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত না করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তাদের একটিই প্রচেষ্টা ছিল।

কিন্তু আমরা সবাই প্রধানমন্ত্রী মোদিজির কাছে কৃতজ্ঞ। ৪৯২ বছরে যে কাজটি করা যায়নি, প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে মন্দিরটি নির্মাণের পথ প্রশস্ত করেছেন।